IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> পুঠিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগে ডিস ও ওয়াইফাই কন্টোলার

পুঠিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগে ডিস ও ওয়াইফাই কন্টোলার

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ডিস ও ওয়াইফাই ব্যবসায়িরা অবৈধ বিদ্যুৎ সংযোগে চালাচ্ছেন প্রায় আড়াই হাজার কন্টোলার। ব্যবসায়িরা অফিসের কর্মকর্তাদের সাথে বিশেষ চুক্তিতে প্রতিমাসে প্রায় দুই লাখ ৫০ হাজার টাকার মূল্যের বিদ্যুৎ ব্যবহার করছেন। অথচ বৈধ ভাবে অফিসে কোনো বিল দিচ্ছেন না। স্থানীয় সচেতন মহল বলছেন, ডিস-ওয়াইফাই ব্যবসায়ি ও বিদ্যুৎ কর্মকর্তাদের গোপন চুক্তিতে উভয় লাভবান হচ্ছেন। অথচ এর মাশুল দিতে হচ্ছে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের।

পল্লী বিদ্যুতের পুঠিয়া জোনাল অফিসের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় ১৭টি স্যাটেলাইটস টিভি চ্যানেলের (ডিস লাইন) সংযোগ সরবরাহকারী এজেন্ট পয়েন্ট রয়েছে। এছাড়া টেলিকমিউনিকেশন (ওয়াইফাই) সংযোগ সরবরাহকারী প্রতিষ্টান রয়েছে ৫টি। এসকল সংযোগ সরবরাহকারী প্রতিষ্ঠান গুলো ডিস লাইন সম্প্রসারণ ও গতি সঞ্চালন করতে এমপ্লিফায়ার (পরিবর্ধক) ও ওয়াইফাই কন্টোলার ইএমসি ব্যবহার করছেন। যা ব্যবহারে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। আর এ সকল সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান গুলো প্রায় আড়াই হাজার এমপ্লিফায়ার ও ইএমসি কন্টোলার অবৈধ বিদুৎ সংযোগের মাধ্যমে পরিচালনা করছেন। প্রতিটি কন্টোলার মাসে ১০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়। সে হিসাবে তারা প্রতিমাসে ২৫ হাজার ইউনিট অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছে। যার বানিজৈক হিসাবে দাম হয় প্রতিমাসে দুই লাখ ২৫ হাজার টাকা।

নয়ন আহমেদ নামের একজন ব্যবসায়ী বলেন, মাস শেষে বিদ্যুৎ অফিস নানা অযুহাতে প্রতিটি বিলে গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন। অথচ তারা আমাদের নিকট থেকে নেয়া অতিরিক্ত অর্থ গুলো অবৈধ সংযোগের ভূতুকি সমন্নয় করছেন। বিষয়টি অধিকাংশ গ্রাহক বুঝতে পারছেন না। যার কারণে তারা মাসের পর মাস বিদ্যুৎ অফিসকে অতিরিক্ত টাকা দিয়ে আসছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সংযোগ ব্যবসায়িরা বলেন, কন্টোলার গুলোতে অবৈধ সংযোগ ব্যবহার করা হলেও পল্লী বিদুৎ অফিসের সাথে মাসিক একটি চুক্তি করা আছে। সেই সাথে প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির সকল সদস্যদের বাসায় ফ্রি ডিস ও ওয়াইফাই কানেকশন দিতে হয়।

নাম গোপন রাখার শর্তে একজন ডিস লাইন ব্যবসায়ি বলেন, আমাদের কন্টোলার গুলো ব্যবহার করতে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। তাই আমাদের সকল কন্টোলার গুলো সহজেই সংযোগ পেতে বিদ্যুতের খুঁটির সাথে লাগানো হয়। তবে বৈধ ভাবে কোনো ব্যবসায়ি বিদ্যুৎ ব্যবহার করেন না। সকল ব্যবসায়িকে বিদ্যুৎ কর্মকর্তাদের মাসিক সুবিধা দিতে হয়। তাদের সাথে একটি চুক্তি আছে। আমরা মাস শেষে চুক্তি মোতাবেক তাদের টাকা দিয়ে থাকি।

এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিনে পুঠিয়া জোনাল অফিসের ডিজিএম ইয়াকুব আলী শেখ বলেন, ডিস ও ওয়াইফাইয়ের বিল অনেক জায়গাতে তৈরি করে তাদের থেকে বিল আদায় করতে না পারার জন্য অফিসের উপরমহল থেকে আমাদের উপর অনেক চাপ আসে। কেন আমরা তাদের থেকে বিল আদায় করতে পারিনা অফিস কৈফত চাই। সেজন্য আমরা তাদের জন্য কোন বিল করিনা। আমি কারো থেকে কোন টাকা আদায় করি না আমি কোন ফ্রি ডিস বা ওয়াইফাই চালাই না । আমি প্রতি মাসে সাড়ে পাঁচ শত পঞ্চাশ টাকা ডিস ও ওয়াইফাই বিল দিয়ে থাকে।

অফিসে কেউ চাইল কিনা এ বিষয়ে আমার জানা নেই তবে আমি ফ্রি চালাই না এবং আমার অফিসের কে চালায় কিনা আমার এ বিষয় জানা নেই।

ডিস ওয়াইফাই এর প্রতি মাসে যে বিদ্যুৎ ব্যবহার হয় এ ব্যবহারের টাকা তাহলে কি জনগণের থেকে আসে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এই পুরো বিলে টাকাটা জনগণের মাধ্যমে আসে। সাধারণ জনগণের বিদ্যুৎ দুই থেকে তিন মাসের মধ্যে পরিশোধ না হলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু ডিস লাইনের-ওয়াইফাই সংযোগ অবৈধভাবে ব্যবহার করে তারা কেন বিচ্ছিন্ন করা হয় না?

তিনি বলেন, আমরা বিভিন্ন সময় ওদের সংযোগগুলো বিচ্ছিন্ন করে থাকি কিন্তু ওরা কিছুক্ষণ পর আবারও সেটা চালু করে। আমরা অল্প সময়ের মধ্যেই আবার অভিযান চালাবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31