ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অত্র ইউনিয়নের সদস্যগণের মাসিক ভাতা আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলছেন ইউপি সদস্যরা।
অভিযোগ সূত্রে প্রায় ২ বছর যাবত ইউপি সদস্যদের ভাতা হতে বঞ্চিত করে রেখেছেন চেয়ারম্যান। পরিবার-পরিজন নিয়ে হতাশ ও কষ্টকর মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী পাকুড়িয়া ইউপি সদস্যগণ।
নাম প্রকাশ না করার শর্তে একজন ইউপি সদস্য বলেন, চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ ইউপি সদস্যদের ভাতার টাকা আত্মসাত করেছেন। এবিষয়ে ইউনিয়ন পরিষদের আমরা সদস্যরা বেশ কিছু দিন থেকে চেয়ারম্যানকে অনুরোধ করে কোন ফল পায়নি। এর ফলে চেয়ারম্যানের বিরুদ্ধে ও সংশ্লিষ্ট দপ্তরে ইউএনও অফিসে লিখিত অভিযোগসহ প্রতিবাদ মিছিল করবেন বলেও জানিয়েছেন ইউপি সদস্য।
পাকুড়িয়া ইউনিয়নের কয়েকজন সদস্য বলেন, বিভিন্ন সরকারি বরাদ্ধকৃত জিনিসের ক্ষেত্রেও বৈষম্য, অনিয়ম করেন চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ। এবিষয়ে আমরা ইউপি সদস্যগন আয়-ব্যয় জানতে চাইলে চেয়ারম্যান আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ হুমকি ধামকি দেন।
উল্লেখ্য, ২ বছর অতিবাহিত হয়েছে মেরাজ চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব প্রাপ্ত হওয়া। অথচ এখন পর্যন্ত আমরা সরকারী ভাতা বা সন্মানী পেয়েছি মাত্র ১২ হাজার। এজন্য সকলের মধ্যে হতাশা ও চাপা ক্ষোভ দেখা দিয়েছি।
এদিকে স্থানীয়রা জানায়, নানা অনিয়ম ও দূর্নিতীর মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে ৩ নং পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ। তার মধ্যে উল্লেখ যোগ্য ইউপি সদস্যদের ভাতা থেকে বঞ্চিত করা। জন্ম নিবন্ধন নিতে আসা ব্যক্তিদের হয়রানি,(টি সি বি) তালিকায় অনিয়ম,ছবি এক জনের ঠিকানা আরেক জনের, একই ব্যক্তির নাম একাধিকবার ব্যবহার করা। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ক্ষেত্রে স্বজন প্রিতি আবার অনেকের কাছ থেকে টাকার বিনিময়ে কার্ড তৈরীর করে দেওয়া সহ এলাকার চিহ্নিত সব মাদক ব্যবসায়ীদের পক্ষে বিভিন্ন সুপারিশ করে নগদ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
এছাড়া তিনি দলীয় নেতাকর্মীদের সাথে দুর ব্যাবহার করেন। অথচ বিএনপি-জামাত নেতা কর্মীদের সরকারিভাবে বিভিন্ন সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন অভিযোগের কারনে চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ অযোগ্য উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন তারা।
অত্র ইউনিয়নপর নাগরিক ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন আলী বলেন, চেয়ারম্যান মেরাজের পিতা রাকিব সরকার একজন বিএনপি নেতা ও চিহ্নিত ব্লাকার ছিলেন। কিন্তু হঠাৎ স্ত্রীর ভাই বিতর্কিত আওয়ামী লীগ নেতা বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর ও ছেলের জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদের অপব্যবহার করে ২০১৪ সালে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে যান। তাদের বাড়ির জমি ছাড়া কিছুই ছিলো না এটা সারা বাঘা উপজেলা বাসীর জানা। হঠাৎ অল্প সময়ের মধ্যে চেয়ারম্যান মেরাজ নগদ কোটি টাকা, কয়েক কোটি টাকার বাড়ি, অজস্র দুর্নীতি করে বালি ঘাট পরিচালনা, ট্রাক, প্লেটো, ভেকু মেশিন সহ বেশ কয়েক বিঘা জমির মালিক বনে গেছে।
সুজন আরও বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসাবে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা আপা ও আমার নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি মহোদয়ের কাছে বিচার চাই এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের। মেরাজ চেয়ারম্যানের মত হাজারো সুবিধাবাদী এশিয়ার বৃহতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগে ঘাপটি মেরে সরকারের সকল উন্নয়নকে প্রশ্ন বৃদ্ধ করছে। তাই সরকারের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আকুল আবেদন তাকে দুদকে নিয়ে এতো অর্থ প্রাচুর্যের উৎস কি এবং কিভাবে অঢেল সম্পদের মালিক হলেন। তার সঠিক অনুসন্ধান করে বিচারের আওতায় আনা হোক ।
এ ব্যাপারে জানতে চাইলে অত্র ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হক কোন মন্তব্য করতে চাননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৩নং পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনদিত, স্বার্থানসী একটি মহল আমার উজ্জল ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ পোকান্ডা চালচ্ছেন বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, আপনারা সরজমিনে এসে অনুসন্ধান করে দেখেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, বিষয়টি এই প্রথম জানলাম। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


