ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩০ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ৭ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ২ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১২০ গ্রাম হেরোইন, ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


