IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> অবশেষে আটক হলো পুঠিয়ার আতিক

অবশেষে আটক হলো পুঠিয়ার আতিক

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : সম্প্রতি অপহরণ, মোটরসাইকেল চুরি ও মাদক ব্যবসায় ব্যাপরোয়া হয়ে উঠে পুঠিয়া ইসলামিয়া মহিলা কলেজ পিয়ন আতিকুর রহমান (৩০)।

স্থানীয়দের অভিযোগ, সে বিভিন্ন এলাকায় কখনো ডিবি কর্মকর্তা, র‌্যাব, পুলিশ সোর্স আবার অস্তিত্বহীন সংবাদপত্রের সাংবাদিক পরিচয়ে প্রত্যারণা ও চাঁদাবাজীর করে আসছে। আর এ সকল ঘটনায় থানায় তার বিরুদ্ধে কাধিক মামলা রয়েছে। অবশেষে নানা নাটকীয়তার পর পুলিশ তাকে আটক করেছেন।

আটককৃত আতিকুর রহমান জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে ও পুঠিয়া মহিলা কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারি। তবে গ্রামের বেশীর ভাগ চার্যার ভ্যানের ব্যাটারী চুরির কারণে সে ব্যাটারি আতিক নামে পরিচিত।

পুঠিয়া থানার একজন উপপরিদর্শক আতিককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছেন। আটককৃত আতিকের বিরুদ্ধে থানায় অপহরণ, প্রতারণা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। সে নিজে পুঠিয়া ইসলামীয়া মহিলা ডিগ্রী কলেজের পিয়ন হলেও নিজেকে প্রভাষক পরিচয় দেয়। এছাড়া কখনো সাংবাদিক, পুলিশের এসআই, র‌্যাবের সোর্স এবং ডিবি পুলিশ, হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর পরিচয়ে প্রতারনার করে অর্থ হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে।

থানার মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারী আতিকের নেতৃীত্বে নাটোর বাগাতিপাড়া এলাকার ইসমাইল হোসেন নামের এক ট্রাক হেলপারকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এ ঘটনায় ভুক্তভোগির পরিবার পুঠিয়া থানায় সহযোগিতা চাইলে পুলিশ ইসমাইলকে উদ্ধার করেন। আর পুলিশ এ ঘটনায় জড়িত দুই জনকে আটক করতে পারলেও কৌশলে পালাতে স্বক্ষম হয় আতিক। সর্বশেষ আতিক ও তার লোকজন ২২ মার্চ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন থেকে দুটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় তার দুই সহযোগি হাতে নাতে আটক হয়। আর সে সময় বিষয়টি টেরপেয়ে আতিক পালিয়ে যায়। এ বিষয়ে আতিককে প্রধান আসামি করে থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।

থানার ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, নানা অভিযোগে আটককৃত আতিককে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31