IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাবাগমারায় অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ এস্কেভেটর অকেজোমান্দায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইউএনও’রনাচোলে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার বিতরনের উদ্বোধনরাণীনগরে নয়া ওসির যোগদানচাঁপাইনবাবগঞ্জে ছেলের শোকে মায়ের মৃত্যু, মা ও ছেলেকে পাশাপাশি দাফনগোমস্তাপুরে হাম রুবেলার টিকা দেয়া হবে ৩৫ হাজার ৩২০ জন শিশুকেবাগমারায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিতখালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমানশিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসকগোমস্তাপুরে কৃষিতে প্রনোদনা পাচ্ছে ৬২৭০ জন কৃষকবাগমারার একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতবাংলা নববর্ষ ও তরুণ দলের অভিষেকদুইটি উপজেলার কমিটির ঘোষণা।ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২
Home >> রাজশাহী >> রাবিতে সাইবার বুলিং ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার

রাবিতে সাইবার বুলিং ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইবার বুলিং ও মানসিক স্বাস্থ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “সেইভ আওয়ার সোসাইটি” এ অনুষ্ঠান আয়োজন করে।

শনিবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি গ্যালারিতে সেমিনারটি শুরু হয়। সন্ধ্যায় ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।

সংগঠনটির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, টেকনোলজি হলো ধারালো ব্লেডের মতো। এই ব্লেডটা কার হাতে আছে? একজন ডাক্তারের হাতে ব্লেড থাকলে যেমন এটি মানুষকে বাঁচাবে কিন্তু যদি পকেটমারের হাতে থাকে তবে মানুষের জীবন নেবে। কাজেই টেকনোলজি ব্যবহারের উপর নির্ভর করবে এর উপকার বা অপকার। আমাদের প্রথম থেকেই সচেতন হতে হবে। বলা হয় টেকনোলজিতে আসক্ত শুধুমাত্র যুবকরা। কিন্তু আমি দেখছি দুই বছরের বাচ্চা থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধরা পর্যন্ত এতে আসক্ত। এতে মানসিক বৈকল্য বৃদ্ধি পাচ্ছে।

উপাচার্য আরও বলেন, আমরা আত্মকেন্দ্রীক হওয়ায় অন্যায়ের প্রতিরোধ করতে পারি না। তবে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে খোলা মন নিয়ে কাজ করি কোনো অন্যায়ই টিকবে না। এছাড়া মিথ্যা তথ্যের উপর নির্ভর করলে আমাদের ভবিষ্যৎ নষ্ট হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. চৌধুরী জাকারিয়া, অধ্যাপক ড. সুলতাল-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা তারেক নুর, রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আবু কালাম আজাদ, সেইভ আওয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস।

এসময় বক্তারা সাইবার বুলিং এর কারণ ও এর সমাধান নিয়ে আলোচনা করেন। তারা ইন্টারনেট আসক্তি চরমভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং এর থেকে যুবসমাজকে বের করে আনতে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031