IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সিটিহাট ও গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরহির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ও শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া যায়নি। অপর নিহত বৃক্তি গোদাগাড়ী সুলতানগঞ্জ মেলাপাড়ার বাসীন্দা আশরাফুলের ছেলে সাকিব (১৭)। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি আহত হলে তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, নগরীর আমচত্বর থেকে কাশিয়াডাঙ্গা সিটি বাইপাস মহাসড়কে একটি মোটরসাইকেল আরহি সিটি হাটের পশ্চিম পাস এলাকায় পৌছালে সামনে থেকে একটি ট্রাক ঢাকা মেট্রো-ট ১৫৩৪৬৫ ট্রাকটি চাপা দেয়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে রামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মারা যান।

এদিকে, রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার দুপুর ১২টার দিকে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে সাকিব এবং আরমান সুলতানগঞ্জ মেলাপাড়া হতে গোদাগাড়ী সদরে যাচ্ছিলেন। এসময় রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস বাইককে মুখোমুখি চাপা দিয়ে টেনে হিঁচড়ে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে সাকিব মারা যায়। বাইকে থাকা অপর আরোহী সুলতানগঞ্জ এলাকার নজরুল ইসলামের ছেলে আরমানকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) নৃত্য পদ দাস বলেন, বাসটি আটক করা হয়েছে। কিন্তু বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31