IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘মুট কোর্ট কম্পিটিশন স্প্রিং’র পুরষ্কার বিতরণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘মুট কোর্ট কম্পিটিশন স্প্রিং’র পুরষ্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘মুট কোর্ট ক্লাব’ এর আয়োজনে গত ২৮মার্চ শুরু হয় ইন্টার সেমিষ্টার মুট কোর্ট কম্পিটিশন স্প্রিং ২০২২। যার চূড়ান্ত প্রতিযোগিতা ও ফলাফল প্রকাশিত হয় গত সোমবার (১১ এপ্রিল)।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নির্বাচিত Team:D যাদের প্রথম মুটার হোমাইরা সানজানা (২৩তম ব্যাচ), দ্বিতীয় মুটার ভ্যালেনসিয়া তর্পিনী বাড়ৈ (২৩তম ব্যাচ) এবং রিসার্চার হাসিবুল হাসান সাব্বির (২১তম ব্যাচ)।

রানার্সআপ নির্বাচিত Team:C যাদের প্রথম মুটার তাসনিম তাহসিন তনু (২০তম ব্যাচ), দ্বিতীয় মুটার শাহারিয়ার মনন (১৯তম ব্যাচ) এবং রিসার্চার আফিফা সুলতানা দুরন্ত (২০তম ব্যাচ)।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেতাব ছাড়াও আরও বেশ কিছু পুরষ্কারের প্রচলন ছিল মুট কোর্ট প্রতিযোগিতায়।

প্রতিযোগিতার শুরুতে দলের পক্ষ থেকে আদালতে লিখিত যুক্তিতর্ক (আরগুমেন্ট) জমা দিতে হয়েছে। এতে যারা বেশি স্কোর অর্জন করেন তারা পায় ‘বেষ্ট মেমোরিয়াল’ পুরস্কার। এ পুরষ্কার অর্জন করেছে Team:B যাদের প্রথম মুটার লুবনা পারভিন কেয়া (২৮তম ব্যাচ), দ্বিতীয় মুটার ইসরাত জাহান প্রিয়াঙ্কা (২৮তম ব্যাচ) ও রিসার্চার শাহাজামুল হক শিমুল (২৮তম ব্যাচ)।

বক্তব্য দেওয়ার সময় মুটারদের বক্তব্যের সমর্থনে আইনের বইপুস্তক ও আইনগত দলিলপত্র আদালতের কাছে উপস্থাপন করেন দলের রিসার্চার। ‘বেষ্ট রিসার্চার’ পুরষ্কার পেয়েছেন রুবেল হোসেন (২৪তম ব্যাচ)। আর সবচেয়ে ভালো বক্তা অর্থাৎ ‘বেষ্ট মুটার’ হয়েছেন ইসরাত জাহান প্রিয়াঙ্কা (২৮তম ব্যাচ)। এ প্রতিযোগিতায় মেমোরিয়াল জমাদানকারী প্রত্যেক টিমের সদস্যরা অর্জন করেছে সনদ ও মেডেল।

প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কো-অর্ডিনেটর, আইন ও মানবাধিকার বিভাগের প্রফেসর আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ।

প্রধান অতিথি ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দেক। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মুট কোর্টের জন্য আলাদা একটি রুম স্থাপন করা হচ্ছে যেখানে আইন বিভাগের শিক্ষার্থীরা পেশাদার আইনজীবীদের মত অনুশীলন করতে পারবে। এখান থেকে শিক্ষার্থীরা এডভোকেসি ও জুডিশিয়ারিতে দক্ষ হয়ে উঠবেন।”

সম্মানিত অতিথি ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফয়জার রহমান।

ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সমাপ্ত হয় “ইন্টার সেমিস্টার মুট কোর্ট কম্পিটিশন স্প্রিং ২০২২” এর প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31