IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> চারঘাটে চাঞ্চল্যকর খোকন হত্যার মুল আসামীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল

চারঘাটে চাঞ্চল্যকর খোকন হত্যার মুল আসামীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব ও ইফতার নিয়ে কটুক্তি করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত খোকন হত্যার মুল আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে ঝাড়ু মিছিলটি উপজেলার নিমপাড়া ইউনিয়নের নিহতের নিজ গ্রাম জোতকার্তিক মোড় হইতে বিএন স্কুল পর্যন্ত প্রদিক্ষন করে এবং নন্দনগাছি বাজারের রাস্তার দুই ধারে মানববন্ধন অনষ্ঠিত হয়। এতে নিহতের গ্রামের শত শত নারী পুরুষ, ছাত্র-ছাত্রীসহ নিহতের পরিবারবৃন্দ অংশগ্রহণ করেন।

মাবনবন্ধনে নিহতের স্ত্রী রুপা বেগম প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করে বলেন, আমার স্বামীর হত্যার নায্য বিচার চাই। আমার এক মাত্র সন্তানকে পিতৃহারা করেছে সেই খুনি মুকুল ও জিয়ারুলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাদের ফাসি চাই বলে এক মাত্র সন্তানকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

তিনি বলেন, ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও খুনি মুকুল ও তার সহযোগীরা এখনও গ্রেপ্তার হয়নি। তারা ক্ষমতাধর। তারা গ্রেপ্তার না হওয়ায় আমি আমার আহত শ্বশুরসহ এক মাত্র সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহিনতায় ভুগছি। তারা টাকার জোরে যে কোন সময় যে কোন ধরণের দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন নিহতের স্ত্রী রুপা বেগম। নিহতের স্ত্রী ছাড়াও ওই এলাকার সর্বস্তরের জনগণের প্রাণের দাবিতে পরিনত হয়েছে খোকন হত্যার সঙ্গে জগিত মুকুলসহ তার সহযোগীদের গ্রেপ্তার ও খুনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি।

মানববন্ধন শেষে এলাকাবাসী হত্যা মামলার প্রধান আসামী মুকুলে কুচপুত্তলিকা দাহ করেন।

উল্লেখ্য যে, গত ৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জোতকার্তিক মসজিদ কমিটির আধিপত্য বিস্তার ও ইফতার নিয়ে কটুক্তি করাকে কেন্দ্র করে মুকুল গ্রুপের সঙ্গে সেলিম গ্রুপের সংঘর্ষের ঘটনায় সেলিশ গ্রুপের খোকন আলী (৩০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরের দিন মসজিদ কমিটির বর্তমান সভাপতি এএইচএম কামরুজ্জামান ওরফে মুকুল হোসেনকে প্রধান আসামী করে ৩৮ জনের নাম উল্লেখ এবং ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলাটি দায়ের করেছেন নিহত খোকনের স্ত্রী রুপা বেগম। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ১৯ জনকে আটক করা হয়েছে। মুল আসামী মুকুলসহ অন্য আসামীরা পলাতক রয়েছে।

বিষয়টি সম্পর্কে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ইতিমধ্যে এজাহার নামীয় ১৯জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে আসামী মুকুলসহ তার সহযোগীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31