IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> খাদ্য গুদামের ৬৬৭ বস্তা সরকারি চালসহ গ্রেপ্তার ৩

খাদ্য গুদামের ৬৬৭ বস্তা সরকারি চালসহ গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : কালো বাজারে বিক্রি করা, ত্রিশ কেজি ওজনের ৬৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে বাঘা ও চারঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে চারঘাটের কাঁকড়ামারি বাজারের চালের দু’টি আড়ত থেকে এই চাল উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন- চারঘাটের বিল মোক্তারপুর গ্রামের বাসিন্দা, সাবেক ইউপি সদস্য মোস্তাকিন আলী(৫০) ও তার ছেলে মোবারক হোসেন(৩০) এবং একই উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত ছইর উদ্দীনের ছেলে সমসের আলী । তারা কাকড়ামারি বাজারে ব্যবসা করেন।

বাঘা থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘা খাদ্য গুদামের কতিপয় অসাধু কর্মচারি সরকারি সিলমোহরকৃত বস্তায় ৩০ কেজি ওজনের ৬৬৭ বস্তা চাল চারঘাটের কাঁকড়ামারি বাজারের ওই ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। তারা ক্রয়কৃত সেই চাল নিজস্ব আড়তে নিয়ে অন্য বস্তায় প্যাকেট করছিলেন। গোপন সংবাদ সূত্রে বাঘা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬৬৭ বস্তায় ২০ টন ১০ কেজি চাল উদ্ধারসহ চাল ব্যবসায়ী মোস্তাকিন আলী(৫০) ও তার ছেলে মোবারক হোসেন (৩০) এবং সমসের আলী (৫৮)কে গ্রেপ্তার করে।

বিষয়টি জানতে চাইলে, বাঘা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের রহমান পলক বলেন, উদ্ধারকৃত চা’ল আমার গুদামের না। আমার অফিসের কর্মচারী আবদুল হালিম চাকরির পাশাপাশি চালের ব্যবসা করেন। পুলিশের জব্দকৃত চাল সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও পাবনার ঈশ্বরদী থেকে আবদুল হালিম ক্রয় করেন। সেই চাল তিনি চারঘাটের কাঁকড়ামারি বাজারের দুই আড়তদারের কাছে বিক্রি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাঘা পৌরসভার চকছাতারি গ্রামের বাসিন্দা আব্দুল হালিম বাঘার খাদ্য গুদামে দারোয়ানের চাকরি করেন মাষ্টার রোলে। তার বাড়ি বাঘা খাদ্য গুদামের পাশে। এর পরেও তিনি থাকেন খাদ্য গুদামের ভেতরে নির্মাণকৃত সরকারি ভবনে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদ সূত্রে, আইজিপি স্যারের নির্দেশে ও জেলা পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমার নের্তৃত্বে পরিদর্শক (তদন্ত) আব্দুর করিম ও এসআই তৈয়ব হোসেন সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে সরকারি চাল উদ্ধার করা হয়েছে এবং তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে মামলার প্রক্রিয়া চলমান বলে জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31