IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীর রসগোল্লা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাজশাহীর রসগোল্লা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রসগোল্লা নামের প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ এপ্রিল) এ অভিযান চালানো হয়। এসময় ২৫ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

নগরীতে সরমজানের প্রথম দিন থেকে রাজশাহী মহানগরীতে বিক্রি হচ্ছিল কাঁচা আমের জিলাপি। মিষ্টি বিপণী ‘রসগোল্লা’ এই নতুন স্বাদের জিলাপি বিক্রি শুরু করেছিল। সামাজিক মাধ্যম ফেসবুকের কল্যাণে রাজশাহীর এই কাঁচা আমের জিলাপি সর্বত্র হইচই ফেলে দেয়। তবে এতদিনে জানা গেল সর্বত্র সাড়া ফেলে দেওয়া এই জিলাপি কাঁচা আম দিয়ে তৈরি হয় না। ফুড কালার আর ফ্লেভার ব্যবহার করে তৈরি করা হয়। এই অভিযোগে শুক্রবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

শুক্রবার দুপুরে চলা এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আলা-মারুফ। এসময় বিএসটিআই’র প্রতিনিধি ও ডিবির উপ-পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রি বা সরবরাহ না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে (২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী) ওই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা ‘কাঁচা আমের জিলাপি’ নামে যা বিক্রি করছিল সেটা আসলে পুরোপুরি কাঁচা আমের নয়। ফুড কালার ব্যবহার করে ওই জিলাপির রং সবুজ করা হয় এবং এর সঙ্গে যুক্ত করা হয় কাঁচা আমের ফ্লেভার।

তিনি আরও বলেন, ওই জিলাপিতে সামান্য পরিমাণে অপরিপক্ক গুটি আম ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। জিলাপির মূল উপাদান হলো- কালাইয়ের আটা, ময়দা ও ফুড কালার। এজন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এদিকে অভিযানের পর রসগোল্লার স্বত্ত্বাধিকারী আরাফাত রুবেল বলেন, এটি আসলে কাঁচা আমের জিলাপি নয়। কাঁচা আমের স্বাদের (ম্যাংগো ফ্লেভার) জিলাপি। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা আমাদের কাঁচা আমের জিলাপি পর্যবেক্ষণ করেছেন। তারা জিলাপির ফুড কালার ও গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও আমের সাইজ এবং পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এছাড়াও আমাদের কাঁচা আমের জিলাপির বিজ্ঞাপনের ভাষা সঠিকভাবে উপস্থাপন না করায় ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31