ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় পথচারীদের মাঝে বাঘা উপজেলা ছাত্রলীগের সদস্য, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
১৪ রমজান শনিবার (১৬ এপ্রিল) বাদ আসর থেকে ইফতারের আগ মুহূর্তে বঙ্গবন্ধু চত্বরসহ আসে পাশের রাস্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম এমপির নির্দেশে ও রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার সার্বিক সহযোগীতায় পথচারী দের মাঝে ইফতার বিতরণ করেন ছাত্রনেতা জাহিদ।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, সাবেক ইয়ার সভাপতি শাহদৌলা সরকারী কলেজ ছাত্রলীগ তাইফ-উর রহমান জয়, ছাত্রনেতা আজমল, মেহেদী, আল-আমিন, আরিফ, পলক, বাবু প্রমুখ।


