IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল

আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল

ধূমকেতু প্রতিবেদক : “সুশিক্ষা মানুষকে নতুন কিছু তৈরিতে সাহায্য করে” স্লোগান নিয়ে আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল।

সোমবার (১৮ এপ্রিল) রাজশাহী নগরীর অভিজাত হোটেল এক্স-এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের দেড় শতাধিক নতুন উদ্যোক্তা।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের এডমিন মিজানুর রহমান ও অনুষ্ঠান উপস্থাপনা করেন আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের এডমিন মাসুদ রানা।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর স্বনামধন্য ডেভেলপার প্রতিষ্ঠান আল আকসা ডেভেলপার্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের করপোরেট পার্টনার মিজানুর রহমান কাজি।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান কাজি বলেন, আমাদের শুধু প্রোডাক্ট তৈরি করলেই হবে না, এর গুনগত মান নিশ্চিত করতে হবে। আমাদের গ্রুপের কেহই আমরা প্রতিদ্বন্দ্বি নই। যারা ভাল কাজ করে তাদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বি ভাবতে হবে। তাদের চেয়ে আরও উন্নতমান সম্পন্ন প্রোডাক্ট তৈরি করে জায়গা তৈরি করে নিতে হবে মানুষের মনে।

তিনি বলেন, আমরা ছোট ছোট কাজকে সুন্দরভাবে উপস্থাপন করে মানুষের সামনে তুলে ধরতে চাই।

উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো কাজই ছোট নয়, ছোট থেকেই মানুষ একদিন বড় হয়। তিনি সবাইকে নিষ্ঠার সাথে কাজ করে নিজেদের লক্ষ্যে পৌছানোর জন্য আহ্বান জানান। এছাড়াও আগামিতে আরো বড় পরিসরে ইফতার মাহফিল করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31