IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীর হোটেলে নারী খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

রাজশাহীর হোটেলে নারী খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর লক্ষীপুর মোড়ে আবাসিক হোটেল ড্রিম হ্যাভেনে নারী খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ। সেইসাথে খুনের ঘটনায় জড়িত ঘাতককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতের নাম মিঠুন আলী (২৮)। সে নাটোর জেলার সদর থানার আগদিঘা গ্রামের মকবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে আরএমপি সদরদপ্তর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাত সাড়ে ১০ টায় রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ের ড্রিম হ্যাভেন হোটেলের ম্যানেজার মোবাইল ফোনের মাধ্যমে রাজপাড়া থানা পুলিশকে জানায়, তার হোটেলের একটি রুমে তালাবদ্ধ অবস্থায় থাকলেও ভিতরে একজন মহিলা অচেতন অবস্থায় পড়ে আছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ ৪র্থ তলার ৪০৩ নম্বর রুমে তালা ভেঙ্গে প্রবেশ করে একজন অজ্ঞাত মহিলাকে খাটের উপর অচেতন অবস্থায় দেখতে পায়। নারী পুলিশ অফিসারের সহায়তায় পর্যবেক্ষণ করে জানতে পারে, সে বেশ কয়েক ঘন্টা পূর্বে মৃত্যুবরণ করেছে।

পরবর্তীতে সিআইডির ক্রাইমসিন ইউনিটের সহযোগিতায় রাজপাড়া থানা পুলিশ অজ্ঞাতনামা মহিলার নাম ঠিকানা শনাক্ত করাসহ মামলার গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে। মৃতের পরিচয় নিশ্চিত করে মৃত জয়নব বেগম(৪০) এর আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে। সংবাদ পেয়ে মৃতের আত্মীয় স্বজন এসে লাশ সনাক্ত করে এবং বড় ভাই তছলেম প্রামানিক (৪৫) বাদী হয়ে রাজপাড়া থানায় একটি এজাহার দায়ের করেন।

পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মাইদুল ইসলাম, এসআই কাজল কুমার নন্দী ও তার টিম হোটেলের ভিডিও ফুটেজ এবং রেজিস্টার পর্যালোচনা করেন। পর্যালোচনায় দেখা যায়, হোটেলের পুরুষ রেজিস্টারে মিজানের নাম এবং মহিলা রেজিস্টারে জুলেখার নাম। তাদের উভয়ের ঠিকানা গোদাগাড়ী এবং সম্পর্কে স্বামী-স্ত্রী। গত ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় তারা ড্রিম হ্যাভেন হোটেলের ৪র্থ তলার ৪০৩ নম্বর কক্ষে প্রবেশ করে। একই দিন দুপুর ২ টায় মিজানকে রুমে তালা দিয়ে মুখ আড়াল করে হোটেল ত্যাগ করতে দেখা যায়।

এরপর থানা পুলিশের ঐ টিম আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীর নাম ঠিকানা ও তার অবস্থান সনাক্ত করে। পরবর্তীতে গত ১৮ এপ্রিল ২০২২ রাত সাড়ে ৮ টায় নাটোর জেলার সদর থানার আগদিঘা গ্রামের অভিযান পরিচালনা করে আসামী মিঠুনকে তার নিজ বাড়ী হতে গ্রেপ্তার করে। এসময় আসামীলর ঘর তল্লাশী করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও অপরাধের সময় পরিহিত পোষাকসহ অন্যান্য আলামত জব্দ করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী জানায়, মৃত জয়নব বেগমের সাথে তার ৩ মাসের প্রেমের সম্পর্ক ছিলো। গত দুই সপ্তাহ ধরে জয়নব তাকে বিয়ের জন্য চাপ ও হুমকি প্রদান করে আসছে। তাই সে পূর্ব পরিকল্পনা করে গত ১৭ এপ্রিল ২০২২ জয়নাবকে স্ত্রীর পরিচয় দিয়ে মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে ড্রিম হ্যাভেন হোটেলে উঠে। এরপর সে হোটেল কক্ষে জয়নব বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে হোটেল কক্ষ থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তাকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31