ধূমকেতু প্রতিবেদক : আজ বৈশাখ মাসের ৬ তারিখ। আর ২৪ দিন পরে জৈষ্ঠ। আর জৈষ্ঠ মাস মানে মধুময় মাস। এ মাসে বিভিন্ন রসালো ফল উঠে বাজারে। তার মধ্যে আম অন্যতম। আর আমের শহর হচ্ছে। ল্যাংড়া, গোপালভোগ, খেসরাপাকসহ বিভিন্ন আম পাওয়া যায় রাজশাহীতে। কিন্তু বর্তমানে গাছ গুলোতে কেবল গুটি আম ধরেছে।
তীব্র গরমের কারণে অনেক গাছের আম আবার ঝড়েও পড়ছে। এসব আম পাঁকাতো দুরে থাক বড়ও হয়নি। অথচ রাজশাহীর বাজারগুলোতে বিক্রি হচ্ছে পাকা আম। আর রমজান মাসে ফলের চাহিদা থাকায় ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় এ সব আম প্রতিবেশী দেশগুলো থেকে এনে বিক্রি করছে।
নগরীর হড়গ্রাম বাজারঘুরে দেখা গেছে, ব্যবসায়ী এসব আম বিক্রি করছেন বিভিন্ন নামে। কেউ বলছেন লাল সাগর আম, আবার কেউ বলছেন ক্ষীর সাগর আম। আর এসব আম বিক্রি হচ্ছে ৩শ টাকা কেজি দরে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবেশি দেশগুলো থেকে এসব আম তারা রপ্তানী করে নিয়ে এসে বিক্রি করছেন।


