IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> দুর্গাপুরে শতাধিক পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ

দুর্গাপুরে শতাধিক পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, দূর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে কানাডিয়ান দাতা সংস্থা আইডিআরএফের অর্থায়ানে ও গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার উদ্যোগে দুর্গাপুরে দুস্থ ও অসহায় শতাধিক পরিবারের মাঝে রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৯ এপ্রিল (মঙ্গলবার) উক্ত বিতরণ কর্মসূচির উদ্ভোধন করা হয়।

গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা নামীয় একটি জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা রমজান মাস উপলক্ষ্যে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ৮৫০ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কানাডা ভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফর রিলিফ ফাউন্ডেশন (আই. ডি. আর. এফ) এর আর্থিক সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করে।

গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার চেয়ারম্যান নূরুল ইসলামের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।

বিশেষ অতিথি ছিলেন, দুর্গাপুর পৌর মেয়র তোফাজ্জল হোসেন, দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.এন. এম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন, মিসেস বানেছা বেগম, মহিলা কাউন্সিলর ঝর্ণা বেগম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাফুল ইসলাম লিটন ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা দুর্গাপুর উপজেলার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা ও কানাডিয়ান দাতা সংস্থা আইডিআরএফকে ধন্যবাদ জানান।

সংস্থার চেয়ারম্যান নূরুল ইসলাম অবহিত করেন যে, দুর্গাপুর উপজেলায় টেকসই জীবিকায়নের আওতায় ৩ বছর মেয়াদী হাঁস পালন কর্মসূচি চলমান রয়েছে, যেখানে বিনা মূল্যে হাঁস, হাঁসের খাদ্য ও ঔষধ সরবরাহ করা হয়।

উক্ত প্রকল্পের মাধ্যমে ১৮০ জন উপকারভোগীকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও প্রতি বছর বিভিন্ন সময়ে সংস্থার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31