IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে নারী দিয়ে ফাঁসিয়ে অপহরণ-অর্থ আদায়ের অভিযোগে আটক ৫

রাজশাহীতে নারী দিয়ে ফাঁসিয়ে অপহরণ-অর্থ আদায়ের অভিযোগে আটক ৫

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে রাজশাহী কোর্ট কলেজের এক ছাত্রকে অপহরণ, প্রাণনাশের হুমকি ও পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের অপরাধে পাঁচ জনকে গ্রেপ্তার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া নগদ ৩ হাজার দুইশত টাকা, ২ টি মোবাইল ফোন, ২ টি জিআই পাইপ, ১ টি চাকু, পুলিশের ওয়াকিটকির মতো দেখতে একটি ছোট কালো রংয়ের ওয়াকিটকি, পুলিশ লেখা ও পুলিশের মনোগ্রাম সম্বলিত ২টি আইডি কার্ড হোল্ডার এবং সাদা-নীল রংয়ের পুলিশ লেখা সম্বলিত এক জোড়া জুতা উদ্ধার হয়। গত সোমবার মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে মহানগর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের সদরদপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, নগরীর বোয়ালিয়া মডেল থানার হাদির মোড় বৌ বাজারের মৃত আলম শেখের ছেলে মাসুম শেখ (৩৮), রামচন্দ্রপুর মিরেরচকের সেলিম আলীর ছেলে আশিক আলী (২৩), মোহাম্মদ আলীর ছেলে মুনতাসির আলী সিয়াম (২৯), কেদুর মোড় বৌ বাজারের মৃত সামসুলের ছেলে পলাশ (২৭) এবং রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী, খুদির বটতলার মামুনুর রহমান বাবুর স্ত্রী শরিফা আক্তার সাথী (২৭)। সে নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া, ডাবতলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দীক বলেন, পলাশ (ছদ্মনাম) রাজশাহী কোর্ট কলেজের ৩য় বর্ষের ছাত্র। সে লেখপড়ার পাশাপাশি ইউনিলিভার পিয়রইট কোম্পানী রাজশাহী শাখায় চাকুরী করে। বাসাভাড়া নেওয়ার জন্য সে রাজশাহী বাসা ভাড়া নামক একটি ফেসবুক পেইজে পোস্ট দেয়। আসামী শরিফা আক্তার সাথী পলাশকে ফোন দিয়ে বলে, রাজশাহী কমিউনিটি সেন্টারের পাশে তার মায়ের বাসায় একরুম বিশিষ্ট একটি ভালো রুম আছে। পলাশের এক রুমের বাসা প্রয়োজন ছিল। তাই সে সরল বিশ্বাসে গত ১৩ এপ্রিল দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে আসামি শরিফাকে ফোন দেয়। ফোন পেয়ে শরিফা এসে পলাশকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়ায় একটি বাড়ির নীচতলার একটি রুমে নিয়ে যায়। সেখানে বাসার চারপাশ দেখার সময় শরিফা কৌশলে রুমের দরজা আটকিয়ে দিয়ে পলাশকে জড়িয়ে ধরে। সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতারক চক্রের ৪ জন সদস্য রুমের মধ্যে প্রবেশ করে। তারা শরিফার সাথে পলাশের আপত্তিকর অবস্থার ছবি তোলে। এরপর পলাশকে চড়থাপ্পড়, হুমকি, ফেসবুকে ছবি ছেড়ে দেওয়ারসহ পুলিশ পরিচয়ে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ ও চাঁদা দাবি করে। পরবর্তীতে তার কাছ থাকা নগদ ও বিকাশের মাধ্যমে মোট ১৪ হাজার ৯০০ টাকা মুক্তিপণ আদায় করে।

তিনি আরও জানান, এরপর পলাশ ডিবি পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নির্ণয় নগর গোয়েন্দা পুলিশের উচ্চতর একটি টিম তাদেরকে গ্রেপ্তার করে। পরে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশ কমিশনার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31