ধূমকেতু প্রতিবেদক : জনউদ্যোগ রাজশাহীর আয়োজনে ও আইইডি সহযোগিতায় আদিবাসী কৃষক অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডির আত্মহত্যার প্ররোচণাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দরিদ্র, প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে পানি বণ্টন ব্যবস্থাপনার দাবিতে মঙ্গলবার (১৯ এপ্রিল) নগরীর আলুপট্টিমোড়ে জনবন্ধন করা হয়।
জনবন্ধনে জুলফিকার আহমেদ গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বরজান আলী, শিক্ষক নেতা রাজকুমার সরকার।
বক্তারা বলেন, আদিবাসী কৃষক অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডিকে বিস পানের প্ররচণা করা হয়। যার ফলে তারা দুঃখের শোকে বিষপান করে আত্মহত্যা করে। এই সকল প্ররোচণাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও যারা গ্রেপ্তার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক সেই সাথে ওই অঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে পানি সরবরাহ করা হয় সেই দাবি জানিয়ে জনবন্ধনের কর্মসূচি সমাপ্ত হয় ।


