ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন এবং তার পরিবারের সুস্থ্যতা কামনা করে ইফতার বিতরণ করেছে রুয়েট ছাত্রলীগ নেতা তানভির আহমেদ আবির।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রুয়েট ছাত্রনেতা আবিবের আয়োজনে নগরীর শহীদমিনার (তালাইমারি) ও দরগাপাড়াস্থ হযরত শাহমুখদুম মাজার শরীফে প্রায় ৫০০ জন মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসিফুর রহমান অয়ন, মহানগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তরিক, রাজশাহী কলেজ ছাত্রলীগ নেতা সানিল হাসান অমি, মাহফুজ হাসান মেরিন, ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রবিন, শিহাব, রাব্বি, মনি, লিখন, রুপস, শিমুল সহ আরো অনেকে।
ইফতার বিতরণ শেষে সকলের উদ্দেশ্যে আবির বলেন, রাজশাহী সহ পুরো উত্তরবঙ্গের রাজনীতির আইকন, আমাদের সকলের প্রান প্রিয় নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার পরিবারের পক্ষ এই ইফতার বিতরণ করা হয়েছে। আমরা সকলেই আমাদের এই জনদরদী নেতা ও তার পরিবারের জন্য দোয়া করবো। আমি রাজনীতি বুঝিনা, আমি বুঝি আমার নেতা লিটন ভাইয়ের নির্দেশ। লিটন ভাইকে ভালবেসে ও তার নির্দেশে রাজপথে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।
তবে ছোট্ট এই ছাত্রনেতার এমন উদ্যোগ দেখে সকলেই প্রশংসা করেছেন এবং আমাদের রাজশাহীর উন্নয়নের কারিগর এএইচএম খায়রুজ্জামান লিটন ও পরিবারের জন্য দোয়া করেছেন।


