IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাঘায় দরবার শরীফ-মাদ্রসার, বাঁশ-খুটি ভেঙ্গে ছাউনির টিন গুড়িয়ে দেওয়ার অভিযোগ

বাঘায় দরবার শরীফ-মাদ্রসার, বাঁশ-খুটি ভেঙ্গে ছাউনির টিন গুড়িয়ে দেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় দরবার শরীফসহ প্রতিষ্ঠিত মাদ্রসার সংস্কার কাজের, বাঁশ-খুটি ভেঙ্গে ছাউনির টিন গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) উপজেলার গড়গড়ি ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান আব্দুল মান্নান ভান্ডারী।

অভিযোগে জানা যায়, ২০১৭ সালে দানকরা জমিতে গাউসুল আযম রাহমানিয়া মান্নানীয়া দরবার শরীফ প্রতিষ্ঠা করা হয়। জমি দাতারা হলেন- লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের বাসিন্দা শুকুর প্রামানিকের ছেলে আমজাদ হোসেন ও তার মাতা আতরজান এবং আমির প্রামানিকের ছেলে জমসেদ প্রামানিক। ২০১৮ সালে দান করা সেই জমির উপর ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন দরবার শরীফের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান। এর পর সেখানে শিক্ষাদান কার্যক্রম চলাকালিন সময়ে করোনকালের আর্তনাদে, শিক্ষাদান কার্যক্রম বন্ধ ছিল। পুনরায় মাদ্রাসার শিক্ষাদান কার্যক্রম শুরু করার জন্য বাঁশ-খুটি লাগিয়ে মাদ্রসাসহ দরবার শরীফের বাউন্ডারীর সংস্কার কাজ সম্পন্ন করেন আব্দুল মান্নান। গত বৃহসপতিবার জমিদানকারি আমজাদ হোসেনের দুই ছেলে হালিম ও শেখ রাসেল, হারান প্রমানিকের ছেলে একরাম আলী ও আমির প্রামানিকের ছেলে আনসার আলী প্রতিষ্ঠানটির বাউন্ডরিীর বাঁশ-খুটি ভাংচুর করে ছাউনির টিন গুড়িয়ে দেয়।

এ বিষয়ে অভিযুক্ত সেখ রাসেল বলেন, আমার পিতার জীবদ্দশায় প্রতিষ্ঠিত দরবার শরীফের ভেতরে মাদ্রাসা করার জন্য জমি দান করেছেন, এটা সত্য। সেই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরুর জন্য তাগিদ দিয়ে, দরবার শরীফের কার্যক্রম চালানোর জন্য বলেছেন। তার এক আত্নীয় একরাম আলী অংশীদারিত্ব দাবি করে অনাকাঙ্ক্ষিত কাজটি করেছেন।

এ বিষয়ে অভিযোগ তদন্তকারি অফিসার এসআই মুজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষদের বাঁশ-খুটি লাগিয়ে ঘর তুলে দেওয়ার কথা বলেছেন। প্রতিপক্ষরা সেই কাজটি করে দিতে চেয়েছেন।

উল্লেখ্য, জমিদাকারি আমজাদ হোসেন ও তার মাতা আতরজান মারা গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31