IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাঘায় জমিজমা বিবাদে পা হারালো কলেজ ছাত্র হিমেল

বাঘায় জমিজমা বিবাদে পা হারালো কলেজ ছাত্র হিমেল

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : প্রতিপক্ষের ধারালো হাসুয়ার কোপে আহত কলেজ ছাত্র হিমেল উদ্দীন (১৭) এর এক পায়ের হাটুর নীচের অংশ কেটে ফেলা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) ঢাকার এভার কেয়ার হসপিটালে অস্ত্রপচার করে তার বাম পায়ের হাটুর নীচের অংশ কেটে ফেলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিমেলের চাচা খায়রুল ইসলাম জানান, ওইদিন বিকেল ৫ টা থেকে ৭টা পর্যন্ত চিকিৎসকরা অস্ত্রপচার করেন। এদিকে একমাত্র ছেলের এমন অবস্থায় পাগল প্রায় হিমেলের মা-বাবা। হিমেল উদ্দীন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মহাজন পাড়ার মোকাররম হোসেনের একমাত্র ছেলে।

হিমেলের চাচাতো ভাই আব্দুল বারি জানান, জমির বিবাদে গত রোববার (১৭ এপ্রিল) ধারালো হাসুয়া দিয়ে হিমেলকে কুপিয়ে জখম করে একই উপজেলার মনিগ্রাম ইউনিয়নের জেনারেল হোসেন ওরফে জিনরাল। হিমেলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকায় নিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার (২২ এপ্রিল) সেখান থেকে ঢাকার এভার কেয়ার হসপিটালে ভর্তির পর সেখানেই হিমেলের অস্ত্রপচার করা হয়।

জানা গেছে, গত রোববার (১৭ এপ্রিল) হিমেলের বাবার কেনা জমি দখল নিয়ে সেচ দিচ্ছিলেন জেনারেল হোসেন ওরফে জিনরাল। খবর পেয়ে হিমেল ও তার খালাতো ভাই আসলামকে নিয়ে সেই জমিতে যান হিমেলের বাবা মোকাররম হোসেন। সেখানে গিয়ে তারা জমিতে সেচ দিতে নিষেধ করেন। এ সময় বড় আকারের ধারালো হাসুয়া নিয়ে তাদের ধাওয়া করে জেনারেল হোসেন ওরফে জিনরাল। আত্মরক্ষায় পালানোর সময় হিমেলকে কুপিয়ে জখম করে জেনারেল হোসেন ওরফে জিনরাল। এতে তার বাম পায়ের হাটুর নীচে কেটে গুরুতর জখম হয়। ঘটনাটি ঘটে পাকুড়িয়া ইউনিয়নের বাসাবাড়ি এলাকায়। পরে পুলিশ জেনারেল হোসেন ওরফে জিনরালকে আটক করে।

ঘটনার দিন বিষয়টি নিয়ে কথা বললে হিমেলের বাবা মোকাররম হোসেন জানান, ১২ বছর আগে জেনারেল হোসেন ওরফে জিনরালের ৩ বোন ও ১ ফুফাতো ভাইয়ের অংশের .৯৫ শতাংশ জমি দলিলমূলে ক্রয় করেছেন। আর ওয়ারিশ সূত্রে জমির অংশীদারিত্ব দাবি করেন জেনারেল হোসেন ওরফে জিনরাল।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, জেনারেল হোসেন ওরফে জিনরালকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31