ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রাজশাহী জেলার নব নির্বাচিত কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার (২৩ এপ্রিল) নগরীর বড়কুঠি একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা আব্দুল মোমেন, গোফরান হালিম বোয়ালিয়া থানা, শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, তানোর উপজেলা শিক্ষা অফিসার সানাউল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রাজশাহী জেলার নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা সাধারণ সম্পাদক গোলাম আরিফ, রাজশাহী মহানগর বোয়ালিয়া সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।
এছাড়াও দুর্গাপুর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক সাহানা মান্নান, পবা উপজেলা অর্থ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাসসহ রাজশাহী জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন, শিহাবুল ইসলাম এবং সার্বিক তত্বাবধানে ছিলেন, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক কে এম ইতরাৎ হামিদ।


