ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩৪ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শনিবার (২৩ এপ্রিল) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৬ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ৯ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৪ গ্রাম হেরোইন, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৫ বোতল ফেন্সিডিল, ১২০ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


