ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাইকে গত শনিবার (২৩ এপ্রিল) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত দুই ভাই মাসুদ রানা (২৮) ও রুবেল আলী (২০) নগরীর দামকুড়া থানার চর মাজারদিয়াড় গ্রামের হাজমত আলীর ছেলে।
জানা যায়, গত শনিবার বিকেলে ৪ টার দিকে নগরীর রাজপাড় থানার শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে ১৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, তারা সম্পর্কে দুই ভাই। ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলো নগরীর বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করার জন্য তাদের কাছে রেখেছিলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরএমপি এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছেন।


