ধূমকেতু প্রতিবেদক : ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর কাশিয়াডাঙ্গা বালিয়ার মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখা এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ১নং সিনিয়র যুগ্ম আহŸায়ক নুসরাত এলাহী রিজভী বলেন, যেভাবে বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। ঠিক একই রকম ভাবে ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ত, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহু দলীয় গণতান্ত্রীক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
সভায় সভাপতিত্ব করেন, সেচ্ছাসেবক দল নেতা মুঞ্জুুরুল আলম রেন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মুন্না, মহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুল হক রাসু, সহ-সাধারণ সম্পাদক আশিক ইকবাল সুমন, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম, সাকিল হোসেন ও রাজশাহী জেলা কৃষকদলের ১নং যুগ্ম আহŸায়ক মিলন শেখ।
এসময় বক্তব্য দেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, কোষাধ্যক্ষ আব্দুল হালিম সরকার রনি, সহ-প্রচার সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সহিদ, রাজশাহী মহানগর ছাত্রদল সদস্য মঞ্জুর আলম (রেন্টু), রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি প্লাবন আহমেদ, তসিকুল ইসলাম ও শাকিল হোসেন প্রমুখ।


