ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে মডার্ন বর্ক্সিং ক্লাবের উদ্দ্যোগে গত শনিবার (২৩ এপ্রিল) ক্লাবের বক্সারদের নিয়ে বিরাট ইফতার পার্টি অনুষ্টিত হয়েছে।
এই পার্টিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্লাবের ভারপ্রাপ্ত সভাপািত ১৯ ওয়ার্ড কাউন্সিলার তৌহিদুল হক সুমন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরখিক্ষত ওয়ার্ড কাউন্সিলার মাজেদা বেগম বুড়ি, সাজ প্রকাশনার প্রকাশক শেখ সাইদুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আজম মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী জনসংযোক কর্মকর্তা রকিবুল হক তুহিন প্রমুখ।


