ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মাহে রমজান ও দেশ নেত্রী বেগম খালেদা মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে মোহনপুর সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বি এন পি আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মাহাবুব অর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনবার্সন বিষয়ক সহ সম্পাদক এ্যাড শফিকুল হক মিলন।
প্রধান বক্তা ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন, বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান ডি এম জিরাউর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, বিএনপি নেতা আব্দুল কাদের মোল্লা, আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভায় সাবেক সাধারন সম্পাদক প্রভাষক খোশবর রহমান, ধুরইল ইউনিয়নের সভাপতি ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, আব্দুল মালেক, নূরে আলম সিদ্দিকী মুকুল, ইউনুস আলী, জিল্লুর রহমান, তাজউদ্দিন আহমেদ, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রুবেল সহ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীগণ।


