ধূমকেতু প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে নিষেধাজ্ঞা জারী করেছে রাজশাহী মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা করে করে পুলিশ।
নিষেধাজ্ঞায় বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জান নো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর/২০২২ উদযাপন উপলক্ষে ঈদ-উল-ফিতরের পূর্বের দিন হতে পরের দিন পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্ত আমি নিম্নস্বাক্ষরকারী পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (ক), ২৯ (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রি ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছােরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও জায়নামাজ ছাড়া কোন ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোন দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করলাম। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


