ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২২ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শুক্রবার (২৯ এপ্রিল) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৭ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৩ জন মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১২.২৫ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


