IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে ঈদের প্রধান জামাত হযরত শাহ মখদুম ঈদগাহে

রাজশাহীতে ঈদের প্রধান জামাত হযরত শাহ মখদুম ঈদগাহে

ধূমকেতু প্রতিবেদক : প্রতিবছরের ন্যায় এবার নগরীতে ঈদের প্রধান জামাত হযরত শাহ মখদুম ঈদগাহে। করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকলেও এবার করোনার প্রকোপ কম থাকায় আবারো ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। ইতিমধ্যে সকল ইদগাহ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজানোর কাজ জোরেশোরে চলছে। প্রতিটি ঈদগাহকে সাজানো হচ্ছে নানা সাজে।

শনিবার (৩০ এপ্রিল) শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ, টিকাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মেহেরচন্ডি নতুনপাড়া ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, ডাঁশমারি পূর্বপাড়া ঈদগাহ, মির্জাপুর ঈদগাহ, বুলনপুর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ ঘুরে দেখা যায়, প্যান্ডেল তৈরির কাজ করতে কর্মীরা ব্যস্ত সময় পার করছেন।

নগরীর সর্ববৃহৎ শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহসহ ১১৭ টি ঈদগাহ ডেকোরেশনের দায়িত্ব পেয়েছে ফ্রেন্ডস ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির মালিক মাজহারুল ইসলাম জানান, এখন পর্যন্ত তারা প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ করে ফেলেছেন। চাঁদ ওঠার আগেই বাকি কাজ করে ফেলবেন।

তিনি আরও জানান, শুধুমাত্র কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে চার হাজার মানুষের জন্য ওয়াটার প্রুফ প্যান্ডেল তৈরি করা হচ্ছে। ৪০০ ফুট লম্বা ও ১০০ চওড়া এই ওয়াটার প্রুফ প্যান্ডেল। মাঠের মাইক ও বৈদ্যুতিক সংযোগের কাজও শুরু হয়েছে। গরমে মুসল্লিরা যাতে করে কষ্ট না পান, এজন্য সিলিং ফ্যান ও প্যাডেলস্টাল ফ্যান বসানো হবে। তবে অন্যগুলোতে সামিয়ানা টাঙানো হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও জোরেশোরে চলছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল আলম জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদগাহ ময়দানে নিরাপত্তায় পুলিশের টহল টিম কাজ করবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31