ধূমকেতু প্রতিবেদক, আব্দুল হামিদ মিঞা, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাঘা বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। এসময় তিনি বাঘা উপজেলায় বসবাসরত সকল নাগরিকদের জন্য সচেতনামূলক ও নিরাপদ নির্বিঘ্নে, ঈদ শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়েছে।
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বাঘাবাসীর সকল মুসলমানদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে নির্বাহী অফিসার বলেন, করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আপনাদের অনুরোধ করব, পরিবার-পরিজন নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহ-তায়ালার দরবারে দোয়া করি।
হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।
তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক-আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।
পবিত্র ঈদুল ফিতরের এই দিনে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।


