ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৯ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
রোববার (১ মে) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৩ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১২.৫০ গ্রাম হেরোইন, ৩৫ পিস ইয়াবা, ৩০ গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


