IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দলের স্বার্থে কাজ করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দলের স্বার্থে কাজ করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : চারঘাট-বাঘার মানুষকে ঈদের শুভেচছা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, দলকে সুসংগঠিত করতে অতীতের সব ধরণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দলের স্বার্থে কাজ করতে হবে। সামনের নির্বাচনে নৌকার গণজোয়ার সৃষ্টি করতে হবে। জনগণকে জানান দিতে হবে নৌকা মানেই উন্নয়নের প্রতীক। নৌকা মানেই কাদা মাটির রাস্তায় পিচ ঢালা রাস্তা নির্মাণ। নৌকা মানেই খেটে খাওয়া দিন মজুরের ভাগ্য উন্নয়নের প্রতীক। প্রতিটি বড়ী, প্রতিটি পাড়া মহল্লায় জানান দিতে হবে বর্তমান সরকারের উন্নয়নের কথা।

শনিবার (৭ মে) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দলের নেতৃত্বে নাম লেখালেই চলবে না। দলকে সুসংগঠিত করে দলকে সামনে এগিয়ে নিতে কাজ করতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ কোন ধরণের অপকর্ম করলে দল তার দায় নেবে না। তাই সততার সঙ্গে দল তথা দেশের জন্য নিবেদিত হয়ে কাজের বিকল্প নেই।

চারঘাট-বাঘার উন্নয়নের কথা স্বরণ করিয়ে দিয়ে শাহরিয়ার আলম এমপি বলেন, আজ চারঘাট-বাঘায় কাচা রাস্তা খুজে পাওয়ার দুষ্কর। আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে। এই ইউনিয়নে পূর্বে যে রাস্তা দিয়ে গরুর গাড়ী চালিয়ে চলাচল করতে হতো। আজ সেই রাস্তা হয়েছে পিচ ঢালাই রাস্তা। নামী দামী যানবাহন আজ চলছে গ্রামের সেই মেঠো পথ বেয়ে।

ভায়ালক্ষিপুর কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন উদ্ধোন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ প্রামানিকে সভাপতিত্বে ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌল মেয়র একরামুল হক, ভায়ালক্ষিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ।

সবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভায়ালক্ষিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবু তালেব মোল্লার নাম ঘোষণা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31