ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ৩০ ঘন্টায় ২৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৯ মে) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৭ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ২, বাগমারা থানা ১০ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ১ ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ১৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী থানা পুলিশ সিহাব আলী (২৯), আলমগীর (৩৫), শাহিন আক্তার (৩৩) গণকে ১৬০ গ্রাম গাঁজাসহ ও আব্দুল খালেক (৬২) কে ৫০ লিটার চোলাইমদসহ আটক করে।
অপরদিকে, তানোর থানা পুলিশ কামাল হোসেন (৫২) ও নাসিমা খাতুন (৫০) দেরকে ০১ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


