ধূমকেতু প্রতিবেদক : বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যবস্থাপনায় এইড ফাউন্ডেশনের সহযোগিতায় Orientation on Tobacco advertising, promotion and sponsorship (TAPS) Ban Violation and Tobacco Trade Licensing Survey কর্মসূচির আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় তামাকজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে চিহ্নিত করণের লক্ষ্যে জরিপ কর্মসূচির উদ্ধোধন করা হয়।
বুধবার (১০ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জরিপ কর্মসূচি উদ্ধোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশন এর সচিব মসিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ- সাইদ ও চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান।
জরিপ কর্মসূচী উদ্ধোধনকালে সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন সহ সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, সমন্বয়কারী চম্পা খাতুন, প্রোগ্রাম অফিসার মেহেদি হাসান, অফিস সহকারী টুম্পা পাল জরিপ কাজে নিয়োজিত সেচ্ছাসেবীগন উপস্থিত ছিলেন।
জরিপটি রাজশাহী সিটি কর্পোরেশন এর ৩০টি ওয়ার্ডে তামাকপণ্য বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত হবে।


