ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপি রাজশাহী সফরে এসে অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে বুধবার (১১ মে) দুপুরে হাসপাতালে তাঁকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তাঁর শারিরীক অবস্থা ও চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন সিটি মেয়র।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মো. খলিলুর রহমান সহ অন্যান্য চিকিৎসকবৃৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্যানেল পরিচিত সভায় যোগ দিতে মঙ্গলবার রাজশাহীতে আসেন এ্যাড. কামরুল ইসলাম এমপি।


