ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ২০ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১১ মে) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ১ জন, বাগমারা থানা ১ জন, পুঠিয়া থানা ৫ জন, চারঘাট মডেল থানা ৬, বাঘা থানা ৪ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
তিনি জানান, গোদাগাড়ী থানা পুলিশ ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ৪ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এদিকে, চারঘাট থানা পুলিশ মানসুর রহমান (৪৭) ও সাজ্জাদ হোসেন ওরফে রাজীব (২৭) দেরকে ৫ গ্রাম হেরোইন ও ৯৭ পিচ ইয়াবাসহ আটক করে।
অপরদিকে, বাঘা থানা পুলিশ মাসুদুর রহমান ওরফে আসিম (৩৬) কে ১২০ গ্রাম গাঁজা, সুইট ইসলাম (২৪) ও শ্রী সত্যেন চন্দ্র সরকার (৫২) দেরকে ২৩ পিচ ইয়াবা ও ১১৫ গ্রাম গাঁজাসহ আটক করে।
এছাড়া ডিবি পুলিশ দুর্গাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি জালাল উদ্দিন (৫২) ও জাহাঙ্গীর (৩২) দেরকে ৩০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


