IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> সপ্তার ব্যবধানে রাজশাহীতে বেড়েছে ডাল, কাঁচা মরিচ, পেঁয়াজ ও ডিমের দাম

সপ্তার ব্যবধানে রাজশাহীতে বেড়েছে ডাল, কাঁচা মরিচ, পেঁয়াজ ও ডিমের দাম

ধূমকেতু প্রতিবেদক : সপ্তাহের ব্যবধানে নগরীর বাজারগুলোতে ডিমসহ দাম বেড়েছে ডাল, কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম। অপরিবর্তিত রয়েছে, মাছ, মুরগি, মাংসসহ বিভিন্ন সবজির দাম।

শুক্রবার (১৩ মে) রাজশাহী নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

নগরীর সাহেব বাজারে দেশী পেঁয়াজ গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা আর ভারতীয় পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কাঁচমরিচের দাম উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গত সপ্তাহের চেয়ে কেজিতে কাঁচামরিচ ২০ টাকা বেড়ে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও মসুর ডাল কেজিতে ৫ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং মুরগির লাল ডিম হালিতে ৬ বেড়ে ৩৮ টাকা ও সাদা ডিম ৪ টাকা বেড়ে ৩৪ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৫০ ও সোনালী মুরগি ২৬০ টাকা, গরুর মাংস ৬৫০ এবং খাসির মাংস ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা অপরিবর্তিত রয়েছে।

এদিকে অপরিবর্তিত রয়েছে বিভিন্ন সবজির দাম। বেগুন ৫০ টাকা, পটল ৩০, ঢ়েড়স ৩০, লাউ ৩০, শসা ৪০, করলা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের বাজার প্রায় স্বাভাবিক রয়েছে। রুই মাছ ২৬০ টাকা, মিরকা ১৮০, পাবদা ৩০০, টেংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চিংড়ি মাছ কেজিতে ২০০ টাকা বেড়ে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অপরদিকে, ঈদের আগে থেকে বাজারে ভোজ্য তেলের দাম ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট ও দাম বাড়িয়ে দিলে সাধারণ ক্রেতারা বোতলজাত ও খোলা তেল, পামওয়েল পাচ্ছিলো না। ঈদের পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন দেশব্যাপি সাড়াশি অভিযান শুরু করলে ব্যসায়ীদের গোডাউন হতে ব্যারেল ব্যারেল তেল বেড়িয়ে আসতে থাকে। এতে করে আর্থিক জরিমানা ও গ্রেপ্তারও করা হয়।

রাজশাহীতেও একই চিত্র দেখা যায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ও পুলিশ প্রশাসনের অভিযানে ঈদের পর থেকে বিপুল পরিমান ভোজ্য তেল উদ্ধার করে। সেই সাথে অবৈধ ভাবে মজুদ, দাম বৃদ্ধি ও অতিরিক্ত দামে বিক্রি করায় গোডাউল সিলগালা, ব্যবাসয়ীদের আর্থিক জরিমানা ও গ্রেপ্তার করে।

শুক্রবার বাজার ঘুরে ভোজ্য তেলের সংকট দেখা যায়নি। তবে সরকারের সর্বশেষ বেধে দেওয়া বর্ধিত মূল্য বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা, খোলা তেল ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31