ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার (১৪ মে) রাত সাড়ে ৯টায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, নাচোল থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশীদ খান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিতাই চন্দ্র বর্মন প্রমুখ।


