ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শনিবার (১৪ মে) রাত সাড়ে ৭ টার দিকে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তাদেরকে মিষ্টি মুখ করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি রেজাউল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু।
আরও উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আতিকুর রহমান কালু, মজিবুর রহমান, ইউনুস আলী, তোজাম্মেল হক বাবলু।
এছাড়াও বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।


