ধূমকেতু প্রতিবেদক : আগামী ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।
জনসভা সফল করার লক্ষে শনিবার (১৪ মে) রাত ৮টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ ও এর অন্তর্গত সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার।
আরও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে।
এছাড়াও উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য মজিবুর রহমান, ইউনুস আলী, তোজাম্মেল হক বাবলু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।


