IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> বাঘায় আদিবাসীদের আনন্দ-বেদনার ‘চড়ক’ উৎসব

বাঘায় আদিবাসীদের আনন্দ-বেদনার ‘চড়ক’ উৎসব

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় শিব পূঁজাকে কেন্দ্র করে ক্ষুদ্র নৃগোষ্ঠির স¤প্রদায়ের প্রাণের‘ চড়ক’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। তাদের পরিবারের মঙ্গল কামনায় বংশ পরম্পরায় এটি পালন করে আসছে। উপজেলার আড়পাড়া-শ্রীরামপাড়া এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসিরা মূলত শিব পূঁজাকে কেন্দ্র করে গত রোববার (১৫-০৫-২০২২) সেখানকার আদিবাসীরা নিজের শরীরে লোহার বড়শি ফুটিয়ে খোলা মাঠে ‘চড়ক’ গাছে ঘুরপাক খেয়ে নেচে গেয়ে তা পালন করেন তারা। উৎসবকে কেন্দ্র করে মাঠের চারিদিকে বসেছিল বিভিন্ন পণ্যের দোকান।

বাঘা উপজেলা থেকে ৬ কিলোমিটার দুরে আড়পাড়া গ্রাম। সরেজমিনে এই গ্রামে অনুষ্ঠিত ‘চড়ক’ মেলা ঘুরে আনন্দ বেদনার নানা দৃশ্য চোখে পড়েছে। প্রথমত পূঁজার ঘরে খালি গায়ে মূল সন্ন্যাসিকে মাটিতে শোয়ানোর পর ৪জন শক্ত সমর্থ মানুষ দুই হাত দুই পা চেপে ধরে আঙ্গুলের মতো মোটা লম্বা দুটি লোহার বড়শি মেরুদন্ডের দুই পাশে ফুটিয়ে দিল। সংগে সংগে শরীর থেকে বেরিয়ে এলো রক্ত। এরপর বড়শিতে নুতুন একটি গামছা বেঁধে সন্ন্যাসীকে শুন্যে তুলে ধরে চড়ক গাছের ৩০ ফুট ওপরে ঝুলিয়ে একে একে সাত পাক ঘুরানোর পর, অন্য সঙ্গীরা মাটিতে নামিয়ে বড়শি খুলে দেয়। এভাবেই হাতে দড়ি নিয়ে বড়শি বিদ্ব শরীর নিয়ে ‘চড়ক’ গাছে ঘুরপাক খায় মূল সন্নাসী। এর এক দিকে থাকে বড়শি বিদ্ব বিহীন আরেকজন মানুষ। এইদিন বিকেল ৬ টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এভাবেই ঘুরানো হলো ৪ জনকে।

চড়কে পাক খাওয়া সঞ্জয় মল্লিক ও সনজিদ মল্লিকসহ অন্যরা জানান, মন শান্ত আর প্রানেভক্তি মানে ‘চড়ক’ ঘোরা কোনো কষ্টের বিষয় নয়। ভগবান সংগে থাকলে ব্যাথা লাগবে কেন। তবে এতটুকু বোঝা গেছে বড়শি বিদ্ধের যন্ত্রনা তারা সহ্য করলেও অভিভাবকরা প্রিয় সন্তানের সে যন্ত্রনা ভোগ করেছেন। উৎসবে মেতে উঠা অনেকেই দেখা গেছে নেশাজাতীয় দ্রব্য পাণ করা অবস্থায়।

ভাই বোনদের সাথে ‘চড়ক’ মেলায় এসেছিলেন আড়াই বছর বয়সের সাঈদ। তার সাথে ছিল,বোন সালমা,ইলমা,মৌ ও বড় ভাই জুয়েল। তারা জানান,ভালো লাগার মধ্যে ছিল শরীরে বড়শি ফুটিয়ে শূণ্যে ঘোরানোর বেদনার যন্ত্রনা।

পূঁজা সম্পর্কে জানা যায়, শিব ভক্ত বান রাজা তার সঙ্গীদের নিয়ে শিবকে পাওয়ার জন্য প্রার্থনায় মত্ত হয়ে নিজের শরীর থেকে রক্ত বের করে তা শিবের উদ্দেশ্য নিবেদন করেন। এতে শিব খুশি হয়। এ কারনেই ক্ষুদ্র নৃগোষ্ঠি স¤প্রদায়ের আদিবাসি বা শৈব স¤প্রদায়ের মানুষ শিবকে খুিশ করার জন্য শরীরের রক্ত ঝরিয়ে খোলা মাঠে ‘চড়ক’ উৎসবের আয়োজন করে আসছে।

এ সম্পর্কে নাটোরের লালপুরের অরবৃন্দ ঠাকুর জানান, আদিবাসীদের ধর্ম বিশ্বাসে ছেলেমেয়েদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আদিবাসীরা শিব পূঁজার ধর্মীয় আচরণের মাধ্যমে “চড়ক’ উৎসব পালন করে থাকেন। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আদিবাসি সাঁওতাল, ওরাঁও, মাহাতো, তাদের নিজ নিজ রীতিতে প্রতিবছর এ উৎসবে মেতে ওঠেন। যারা পূজায় অংশগ্রহণ করেন তাদের আমিষ খাবার, হলুদ, তেল ও সবরকম মসলাজাতীয় খাদ্য পরিহার করতে হয়।

সেখানকার সমাজ প্রধান রুপকুমার জানান, শত শত বছরের ঐতিহ্য ধরে রাখতে শিব পূঁজায় এর আয়োজন। অনেকে মন বাসনা পূর্ণের জন্য মানত করেন। গল্প আছে-এখানে মানত করলে কঠিন রোগ থেকে মুক্তি মেলে।

নেশাজাতীয় দ্রব্য পাণ সম্পর্কে তিনি বলেন, আনন্দের জন্য তারা তালের রস পাণ করে থাকেন। বিগত বছরে করোনার কারণে এর আয়োজন করতে পারেননি তারা। এবার কোন কমিটির মাধ্যমে আয়োজন করা হয়নি। নিজেরাই আয়োজন করেছেন। এই আয়োজনে তেমন কোন অনুমতি লাগেনা বলে জানান তিনি।

অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে কেউ কিছু জানায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31