IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহতরাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> রাজশাহী >> ‘ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির জন্য ডেনমার্কের জনগণের ট্যাক্সের টাকায় প্রকল্প’

‘ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির জন্য ডেনমার্কের জনগণের ট্যাক্সের টাকায় প্রকল্প’

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির জন্য ডেনমার্কের জনগণের ট্যাক্সের টাকায় প্রকল্প (ইএএলজি)। এ কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটার সেন। কার্যকর ও জবাবদিহি মূলক স্থানীয় সরকার শাসন প্রকল্পের উন্নয়ন মূলক আলোচনা সভায় ওই কথা বলেন তিনি।

সোমবার (১৬ মে) বিকেল সাড়ে ৪ টায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োাজিত পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যেকালে তিনি আরও বলেন, প্রকল্পের শেষ পর্যায়ের কাজ চলছে। প্রকল্পের উন্নয়ন দেখে আমি অভিভূত হয়েছি। আমরা এই উন্নয়নমূলক কাজে অংশ নিতে পেরে খুশি হয়েছি।

এছাড়াও এই প্রকল্প থেকে যে সুন্দর চর্চা শুরু হলো, তা অব্যাহত রাখার আহ্বান জানান, উইনি এস্ট্রাপ পিটার সেন। সভা শেষে ইউনিয়ন পরিষদ চত্বর ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় মনিগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি শ্রেণি কক্ষ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উইনি এস্ট্রাপ পিটার সেন।

কার্যকর ও জবাবদিহি মূলক স্থানীয় সরকার শাসন প্রকল্পের (ইএএলজি) ডিস্ট্রিক ফেসিলিটেটর (ডিএফ) আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ডেনমার্ক দূতাবাসের সিনিয়র এডভাইজার আমিনুজ্জামান, রাষ্ট্রদূতের অতিথি মি. জেন এস্ট্রাপ পিটার সেন, রাজশাহীর উপ-পরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহান, প্রকল্পের প্রোগ্রামার মোজাম্মেল হক, বাঘা উপজেলা নির্বাহী অষিার পাপিয়া সুলতানা, প্রজেক্ট কো-অর্ডিনেটর শরিফুল হকসহ প্রকল্পের বাসস্তবায়নে সংশ্লিষ্ট সদস্যগণ। এর আগে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেনকে ফুলেল শুভেচ্ছা জানান বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার ৩০টি ইউনিয়ন ও দুইটি উপজেলা পরিষদকে প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে পরিষদগুলোতে নিয়মিত গণশুনানি, পরিষদের স্থায়ী কমিটির সভা আয়োজন, জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, উন্মুক্ত বাজেট সভা, পরিষদের সঙ্গে স্থানীয় মেয়ে শিক্ষার্থীদের সংলাপ অনুষ্ঠান, উপজেলা পরিষদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ, উপজেলা পরিষদ কমিটির সদস্যদের প্রশিক্ষণ, ওয়ার্ড সভা, ইউনিয়ন পরিষদের কর ধার্য ও আদায় সহায়তাকরণ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের এসডিজি বান্ধব পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রনয়ণ, এসডিজি বিল বোর্ড স্থাপনসহ নানা কর্মসূচি পালনে উদ্বুদ্ধ করা হয়েছে। এসব কর্মসূচির কারণে ইউনিয়ন পরিষদগুলোতে সেবার মান পরিবর্তন এসেছে। স্থানীয় নাগরিকরা তাদের পরিষদ কর্মকান্ড সম্পর্কেও বিস্তারিত জানতে পারছেন।

এমন কথাই বলেছেন, প্রকল্পের সংশ্লিষ্ট সদস্যরা।

মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামের নজরুল ইসলাম বলেন, তার এলাকায় রাস্তার বিষয়ে ওয়ার্ড সভায় তুলে ধরলে প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হয়েছে।

একই গ্রামের লাবনী বেগম বলেন, তার অভাবের সংসারের বিষয়ে ওয়ার্ড সভায় উপস্থাপনা করা হলে আমাকে একটি সেলাই মেশিন দেন। আমি এতে উপকৃত হয়েছি।

আরেক সদস্য টুলুয়ারা বেগম বলেন, বিধবাব ভাতার বিষয়ে তুলে ধরায় আমাকে ভাতার কার্ড করে দেওয়া হয়েছে।

মীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না খাতুন বলেন, সে প্রতিদিন ৩ কিলোমিটার পথ যাতাযাতের অর্থ সংকটের বিষয়টি ওয়ার্ড সভায় তুলে ধরলে তাকে একটি বাইসাইকেল দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031