IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> শেখ হাসিনা ধ্রুবতারা হয়ে দেশে ফিরে এসেছিলেন : রাবি উপাচার্য

শেখ হাসিনা ধ্রুবতারা হয়ে দেশে ফিরে এসেছিলেন : রাবি উপাচার্য

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, “১৯৮১সালের এই দিনে শেখ হাসিনা ধ্রুবতারা হয়ে দেশে ফিরে এসেছিলেন। সেদিন তিনি না আসলে, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ ,১৯৭৫ পর পাকিস্তানের দিকে যে যাত্রা শুরু হয়েছিল সেটা আমরা থামাতে পারতাম না।”

মঙ্গলবার ১৭ মে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আজ দেশ উন্নয়নের চরম শিখরে। একটি মানুষের জন্য আমরা দাঁড়িয়ে উন্নত জীবনযাপন করছি। বাংলাদেশ ও বঙ্গবন্ধু যেমন যমজশর্ত। শেখ হাসিনা উন্নয়নের দুর্জয়ীশর্ত। কারণ দুটোই একে-অপরের সাথে যুক্ত। বিশ্বে যে পরিস্থিতি চলছে, অর্থনৈতিক ভাবে কিছু দেশ তলিয়ে গেছে কিন্তু সেই তুলনায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ অনেক এগিয়ে।”

এর আগে দিবসটি উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শেষ হয়। সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে দেশও জাতির উন্নতির জন্য দোয়াও মোনাজাত করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, হল প্রাধ্যক্ষ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, দিবসটি উপলক্ষে সকাল ১১ দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31