ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতি বীদ এড আব্দুস সালাম এর রোগ মুক্তি কামনা করে আজ মৌগাছী ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার ১৭ই মে বাদ যোহর ইউনিয়ন পরিষদের হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস।
দোয়ায় অংশগ্রহণ করেন, অধ্যক্ষ আব্দুর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সবুর মাষ্টার, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান তোতা, যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুর্শেদ আলী, ইউপি সচিব রাশেদুল ইসলাম, হিসাব সহকারী জাকাউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কামাল হোসেন, একরাম আলী, নাসির উদ্দিন, সাঈদুর রহমান, মেজর আলী, আনোয়ারাসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


