IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহীর বাটার মোড়কে ‘জয় বাংলা চত্বর’ ঘোষণা

রাজশাহীর বাটার মোড়কে ‘জয় বাংলা চত্বর’ ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজশাহী শহরের বাটার মোড়ের নাম ‘জয় বাংলা চত্বর’ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে বাটার মোড়ে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

সম্প্রতি রাজশাহী নগরের বাটার মোড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠন নানা কর্মসূচি পালনের চেষ্টা করে। এ প্রসঙ্গ টেনে খায়রুজ্জামান বলেন, ‘বাটার মোড় চত্বরসহ আরও কয়েকটি চত্বরে বিএনপির নেতা–কর্মীরা চেয়ার বিছিয়ে শোডাউন দেন। ৩০ জন, ৪০ জন করে চা খাওয়ার নাম করে চেয়ার নিয়ে বসে পড়েন। রাস্তা কোনো শোডাউন দেওয়ার জায়গা নয়। একদিন জনসভা করতে পারেন পারমিশন নিয়ে। কিন্তু দিনের পর দিন চা খাওয়ার নাম করে শহরের গুরুত্বপূর্ণ মোড় দখল করবেন, এটা মেনে নেওয়া যাবে না। এভাবে যাঁরা মোড়ে মোড়ে বসে ভাবছেন মোড় দখল করবেন, তাঁদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আর এই পবিত্র দিনে আজ থেকে এই মোড়ের নাম ‘‘জয় বাংলা চত্বর’’ হিসেবে ঘোষণা করলাম।’

বিএনপি নেতাদের সরকারবিরোধী বিভিন্ন বক্তব্যের জবাবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘আওয়ামী লীগ সরকার কখনো ব্যর্থ ছিল না। জিয়াউর রহমান, খালেদা জিয়ার সরকার বারবার ব্যর্থ হয়েছে। আজকে চালের দাম, তেলের দাম একটুখানি বেড়েছে বলে যাঁরা ইস্যু খুঁজে পাচ্ছেন, বাজারে ডলারের দাম বেড়েছে বলে ইস্যু খুঁজে বেড়াচ্ছেন আর বলে বেড়াচ্ছেন, বাংলাদেশে দুই দিন পর শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক ধস নামবে, তাঁদের বলি, মাহিন্দা রাজাপক্ষে বা তাঁর ভাইয়ের মতো নেতা শেখ হাসিনা নন।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে ‘সবজান্তা শমসের’ আখ্যায়িত করে খায়রুজ্জামান বলেন, ‘বাংলাদেশে আজকে ঋণ পরিশোধের যে সক্ষমতা, তা অর্থনীতিবিদদের ভাষায় ভালো অবস্থায় আছে। অর্থনীতিবিদেরা যা বোঝেন, যা বলেন, এর চেয়ে যদি মির্জা ফখরুল বেশি বুঝে যান, তাহলে আর এ বিষয়ে কিছুই বলার নেই। তিনি যেভাবে বলছেন, তাতে তাঁকে বলা যেতে পারে সবজান্তা শমসের। আজকে এই দেশ যে নিরাপদ, তা একটা শিশুও জানে। শিশুরা আদর করে শেখ হাসিনাকে নানা নামে ডাকে। এই শিশুরা জানে যে এই দেশ তাঁর বাবার নেতৃত্বে স্বাধীন হয়েছে, উন্নতি হচ্ছে শেখ হাসিনার কল্যাণে। তাই তাঁরা বিশ্বাস করে, শেখ হাসিনা এ দেশে না এলে এ দেশের এত উন্নয়ন হতো না।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘আজকে বাংলাদেশ উন্নয়নের শিখরের কাছাকাছি চলে গেছে। আমরা আরও উন্নয়ন চাই। আমরা চাই, নেত্রী আরও কয়েক বছর এ দেশের ক্ষমতায় থাকুন। এখনো অনেক মেগা প্রকল্পের বাকি আছে। প্রধানমন্ত্রী ৭৬ বছরের একজন মানুষ, ক্লান্তি তাঁকে স্পর্শ না। তাঁর সঙ্গে থাকব না তো কার সঙ্গে থাকব?’

সমাবেশে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মনসুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31