IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্বোধন

রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ভূমি সেবা সপ্তার উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ মে) বেলা ১১টায় নগরীর বোয়ালিয়া ভূমি কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মাসুদ রানা, জোনাল সেটেলমেন্ট অফিসার ড. সিতারা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক।

অনুষ্ঠানে জানানো হয়- ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে। দেশের জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই বিশেষ সেবা সপ্তাহ শুরু হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই সেবাকে হাতের মুঠোয় আনা হয়েছে।

সবাই ঘরে বসেই এখন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারছেন। এজন্য এক ঠিকানায় সকল ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে land.gov.bd। এই ভূমি সেবা প্ল্যাটফর্মে অতি সম্প্রতি অনলাইন ভূমি উন্নয়ন কর বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ ওয়ার্ল্ড সামিট অন দা ইনফরমেশন সোসাইটি তথ্য ডাবিøউএসআইএস পুরস্কার প্রতিযোগিতায় নিজ ক্যাটাগরিতে অন্যতম চ্যাম্পিয়ন ও ডাব্লিউএসআইএস ২০২২ এ মনোনীত হয়েছে ভূমি মন্ত্রণালয়। ই-নামজারি বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড করেছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা নেওয়া যাবে রাজশাহী বিভাগের ৮টি জেলা ও ৬৮টি উপজেলার সকল ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে। ১৯ মে থেকে ২৫ মে তারিখ পর্যন্ত এই বিশেষ সেবা পাবেন। এছাড়া ১৬২২২ এই কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা এবং ডাকযোগে ভূমিসেবা বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবার। ভূমি সেবা সপ্তাহে প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নের সংশ্লিষ্ট ভূমি অফিসে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেবা বুথে অগ্রাধিকার ভিত্তিতে প্রযোজ্য ভূমি সেবা দেওয়া হচ্ছে।

অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ এবং অনলাইনে মৌজা ম্যাপ এখন থেকে ডাক বিভাগের মাধ্যমেই সরবরাহ করা হবে। এজন্য চুক্তি হয়েছে বলেও জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31