IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রোববার (২২ মে) দুপুর আড়াইটায় রাজশাহীর ১নম্বর বার ভবনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।

সভায় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘নিজেদের মধ্যে অন্তকলহ ভুলে সবাই মিলে আমাদের প্যানেলের প্রার্থীদের ভোট দিন। আমরা আশা করছি ২৫ মে নির্বাচনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্ব বাজারে পড়েছে। সবকিছু মিলিয়ে বিশ্ববাজারে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে দেশকে অকার্যকর করা, অর্থনীতিকে ভঙ্গুর বলে প্রমাণিত করা এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কষ্ট করে আমাদের নিজস্ব অর্থে পদ্মা সেতু করলেন, সেই পদ্মা সেতু নিয়ে কৌতুক করা ইত্যাদি নানাভাবে এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। যারা জ্ঞানপাপী তারা বলছে, যেকোন সময় বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে। শ্রীলংকা তাদের ভুলের কারণে সংকটে ভুগছে। শ্রীলংকার সাথে বাংলাদেশের তুলনা করা কোনভাবে ঠিক হবে না। বাংলাদেশের রিজার্ভ পর্যাপ্ত রয়েছে, আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা এখনো রেমিটেন্স পাঠাচ্ছেন এবং এতোকিছুর মধ্যেও আমাদের মাথাপিঁছু আয় ২৫০০ ডলার থেকে ২৮৭২ ডলার হয়ে গেছে। শিক্ষিত মানুষেরা এই সূচকগুলো বোঝেন। এই সূচক কি বলে আমরা রাতারাতি পড়ে যাব?

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনকালীন সময়ে যেভাবে দেশকে হ্যান্ডেল করেছেন, তাঁর প্রসংশা সারাবিশ্ব করেছে। অর্থনৈতিক ব্যাপারে তিনি কিছু সতর্কতা অবলম্বন করেছেন। বিলাসবহুল পণ্য আমদানি নিয়ন্ত্রণ করা ও সরকারি কর্মকর্তাদের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছেন। এটা নিয়ে আবার সেই সুশীলরা নানা কথা বলছে। এই সময়ে বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন অতি গুরুত্বপূর্ণ নির্বাচন।

নির্বাচনী সভায় বক্তব্য দেন এফ গ্রুপ আসনের প্রার্থী এ্যাড. একরামুল হক। আরো বক্তব্য দেন, এ্যাড. মোজাফফর হোসেন, এ্যাড. ইয়াহিয়া, এ্যাড. এজাজুল হক মানু, এ্যাড. খায়রুল বাশার।

সভা সঞ্চালনা করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মহানগর দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মুসাব্বিরুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ২৫ মে বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীরা হলেন, সাধারণ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সৈয়দ রেজাউল রহমান, এ্যাড. কামরুল ইসলাম, এ্যাড. মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাড. শাহ্ খসরুজ্জামান, এ্যাড. রবিউল আলম বুদু, মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), নজরুল ইসলাম খান ও এফ গ্রুপ আসনের প্রার্থী এ্যাড. একরামুল হক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31