ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) রাজশাহী গোদাগাড়ী উপজেলা হলরুমে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে মাঠ পর্যায়ের কৃষক ও স্থানীয় প্রতিনিধিদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত।
বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএমডিএর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিনিয়ত তার কর্মকর্তাদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে চলেছে নিরলসভাবে। ফলে বরেন্দ্র অঞ্চলের কৃষক ও কৃষিখাতে বেশ এগিয়ে চলেছে। আগামীতেও বরেন্দ্র উন্নয়ন পক্ষ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন যেন মাঠ পর্যায়ে কৃষকদের কোন সমস্যায় পড়তে না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিভিন্ন ধরনের ভূর্তুকির কারণে সারের দাম কখনও কম রয়েছে। এছাড়াও মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের উন্নত জাতের বীজ, কৃষি প্রণোদনা সহ কৃষি যন্ত্রপাতিতে বিভিন্ন ধরনের ভূর্তুকির দেওয়ার করণে আজ কৃষকরা তাদের ফসল ন্যায্য দানে বিক্রয় করতে পারছে এবং লাভের মুখ দেখছে।
এছাড়া তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির কারণে আমাদের কৃষক ভাইয়েরা কম খরচে ফসল উৎপাদন করতে পারছেন। ফলে আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তা নয় দেশকে আজ খাদ্য উদ্বৃত্ত পরিণত করেছে।
গনশুনানী বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ও কৃষকের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ।
গণশুনানীতে উপস্থিত ছিলেন, বিএমডিএর সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল হক (পুকুর পুন:খনন প্রকল্প), নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খান, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী রফিকুল হাসান।
এছাড়াও উচ্চত্তর উপসহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকারসহ গণশুনানী অনুষ্ঠানে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইসচেয়ারম্যান, কৃষক, স্থানীয় প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


