IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের মতবিনিময়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন মঙ্গলবার (২৪ মে) বিকেলে বিমানযোগে এসে রাজশাহী বিমানবন্দরে নামলে তাকে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল সুভেচ্ছা ও ক্রেষ্ট উপহার দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবীসহ অন্য সদস্যগন।

এর পর তিনি বিকেএসপির জায়গা পরিদর্শন যান এবং কিছু সময় অবস্থান করেন ও দ্রুত কাজ শুরু করায় বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। এছাড়াও তিনি বিভিন্ন ক্রীড়া স্থাপনাও পরিদর্শন করেন। পরে তিনি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণের সাথে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে মতবিনিময় সভায় মিলিত হন।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সাধারন সম্পাদক ওয়াহেদুন নবী রাজশাহীতে আন্তর্জাতিক ভেন্যুসহ রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অধীনে শহীদ লেঃ কর্ণেল শেখ জামাল ইনডোর স্টেডিয়াম, নতুন ফ্লাড লাইট স্থাপন, গ্যালারীগুলি সংস্কার, বাউন্ডারী ওয়াল সহ রাস্তা নির্মাণ, সুইমিংপুলে ফিল্টার মেশিনসহ রিজার্ভ ট্যাংকি, সুইমিং ট্যাংকির টাইলস পরিবর্তন, হোষ্টেল ভবন নির্মাণ ও জিমনাসিয়াম ভবনের সংস্কারসহ গুরুত্বপূর্ণ দাবীগুলি তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল তার দাবীগুলি বাস্তবায়ন করার জন্য সচিবকে অনুরোধ জানান। এছাড়াও তিনি বলেন, বিকেএসপি করার জন্য ৬৪ কোটি টাকা পাওয়া গেছে আজ ক্ষতিগ্রস্থ ২৩ টি পরিবারকে ৮ কোটি টাকা উপরে সচিব মহোদয়ের হাত দিয়ে বিতরণ করা হয়েছে।

বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ এনডিসি বলেন, রাজশাহী নগরীকে ক্রীড়া নগরী করতে চাই কাজেই আপনার একান্ত সহযোগিতা প্রয়োজন। জেলা ক্রীড়া সংস্থার দাবীগুলি গরুত্বপূর্ণ ও ন্যায্য দাবী তাদের। দাবীগুলি বাস্তবায়ন হলে রাজশাহীর ক্রীড়াঙ্গন পুরনতা পাবে ও ক্রীড়া নগরী হিসেবে গড়ে উঠবে।

এ বিষয়ে সচিব মেজবাহ উদ্দিন বলেন, আপনারা মনে করে দিয়ে ভালো কাজ করেছেন কারণ এগুলি আমাদের কাজ। জরুরী বিধায় অগ্রাধীকার ভিত্তিতে ইন্ডোর স্টেডিয়াম ও সুইমিংপুল ও ফ্লাড লাইট লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানিমন্ত্রী আমাদের মন্ত্রণালয়ের কোন নথী অনুমোদন না করে ফেরত দেয়না।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ সভাপতি কল্যাণ চৌধুরী, সহ সভাপতি রমজান আলী, শেখ আনসারুল হক খিচ্চু, মোস্তাক হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, যুগ্ম সম্পাদক নাজমীর আহমেদ আমান, জেলা ক্রীড়া অফিসার ও নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেনসহ অন্য সদস্য ও কর্মকর্তাগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31