ধূমকেতু প্রতিবেদক : সাবেক জাতীয় ফুটবলার ও কিশোর ফুটবল একাডেমীর পরিচালক মামনুল ইসলাম জেড সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মঙ্গলবার (২৪ মে) বেলা ১২ ঘটিকায় হাসপাতালে উপস্থিত হয়ে তার শারীরিক অসুস্থতার খোঁজ-খবর নেন এবং দ্রæত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ চিন্ময় কান্তি দাস, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নূর কুতুব আলম, জাতীয় সাবেক ফুটবলার পারভেজ আলম প্রমুখ।


